শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
কুমিল্লায় হাদি’র গ্রাফিতিতে দুর্বৃত্তদের রঙ নিক্ষেপ, প্রতিবাদে বিক্ষোভ
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দেয়ালে অঙ্কিত শহিদ শরীফ ওসমান হাদির গ্রাফিতিতে দুর্বৃত্তদের কালো রঙ নিক্ষেপ করার প্রতিবাদে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা ১২টায় কুমিল্লা নগরীর কান্দাপাড়ে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। 

বুধবার (৭ জানুয়ারি) সকালে শিক্ষার্থীরা দেখতে পান, হাদি হত্যার বিচারের দাবিতে আঁকা স্লোগান সম্বলিত প্রতিকৃতির ওপর কালো রঙ নিক্ষেপ করা হয়েছে। এতে ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে শিক্ষার্থীদের মধ্যে এবং বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

জানা যায়, গত বছরের ২৭ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ উচ্চ মাধ্যমিক শাখার দেয়ালে গ্রাফিতি অঙ্কন করেন শিক্ষার্থীরা। 

গ্রাফিতি অঙ্কনকারী শিক্ষার্থী অরণ্য আহমেদ বলেন, ‘আমরা গত ২৭ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে হাদি ভাইয়ের প্রতিকৃতি অঙ্কন করি। অঙ্কন শেষের চতুর্থ দিন সকালে অসমাপ্ত কাজ শেষ করতে এসে দেখি, হাদি ভাইয়ের মুখ বরাবর লিকুইড কালো রঙ নিক্ষেপ করে নষ্ট করার চেষ্টা করা হয়েছে। এরপর আমরা সর্বোচ্চ চেষ্টা করে পূর্ণাঙ্গ গ্রাফিতি সম্পন্ন করি। আবার রাতের আঁধারে কারা যেন হাদি ভাইয়ের স্লোগান ও প্রতিকৃতিতে রঙ নিক্ষেপ করেছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই।’

শিক্ষার্থী অরণ্য আরো বলেন, ‘ওসমান হাদি সব মতের মানুষের জন্য কথা বলেছেন। প্রশাসনের কাছে দাবি জানাই, সিসিটিভি ফুটেজের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।’

ইনকিলাব মঞ্চ কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মুহা. সামদানী বলেন, ‘শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের গ্রাফিতি যারা রঙ মেরে মুচতে চেয়েছে তাদের সনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। 

তিনি বলেন, ‘এই কুমিল্লার মানুষ হাদিকে তার চিন্তা ও মননে বাঁচিয়ে রাখবে। ভিক্টোরিয়া কলেজ এরিয়াতে বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সনাক্ত করতে ইনকিলাব মঞ্চ টিম কাজ করছে।’

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার ভূঁঞা বলেন, ‘ওসমান হাদি আমাদের চেতনার অংশ। হাদির গ্রাফিতিতে রঙ নিক্ষেপের ঘটনায় নিন্দা জানাই। এটা সুস্পষ্ট গণতন্ত্র চর্চায় হস্তক্ষেপ।’

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা   হাদি   গ্রাফিতি   বিক্ষোভ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close