রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
দেশজুড়ে
চট্টগ্রামে শিশু শ্রাবন্তী ধর্ষণ ও হত্যার দুই আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ২:৪৬ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

শ্রাবন্তী ঘোষ (১২) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইশ গ্রামের তপন ঘোষ ও রোজি ঘোষের মেয়ে। সে পরিবারসহ চট্টগ্রাম সিটির খুলশী লালখান বাজার পানির ট্যাংকি এলাকায় প্রদীপ ঘোষের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকত। তার বাবা ও মা গার্মেন্টসকর্মী। বাবা সপ্তাহে একদিন বাসায় আসে এবং মা প্রতিদিন দুপুরে গার্মেন্টেসে যায় এবং রাত আনুমানিক একটায় বাসায় আসেন। বাসায় শ্রাবন্তী ও তার ছোট ভাই দুইজনেই থাকে। শ্রাবন্তীর ভাড়াবাসার পাশেই তার দাদার বাসা হওয়ায় মাঝেমাঝে দাদার বাসায় যায়। 

গত শনিবার (৩ জানুয়ারি) আনুমানিক রাত নয়টায় শ্রাবন্তী তার দাদার বাসা হতে কাউকে কিছু না বলে নিজেদের ভাড়াবাসায় চলে আসে। পরবর্তী শ্রাবন্তীর দাদা তাকে খুঁজে না পেয়ে রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে ভাড়া বাসায় এসে দেখতে পায়, শ্রাবন্তী আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে। 

পর্বতী শ্রাবন্তীর মা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আশেপাশের লোকজনসহ স্থানীয় থানা পুলিশের সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

শ্রাবন্তীর পরিবার সন্দেহ- মেয়েকে ধর্ষণ করার পর মৃত্যু ঘটানো হয়েছে এবং অপরাধ গোপন করার জন্য আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। 

পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। পাশাপাশি সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে ধর্ষণ পরীক্ষাও করানো হয়। 

এ ঘটনায় শ্রাবন্তীর মা রোজি ঘোষ বাদী হয়ে প্রদিপ লাল ঘোষ ও অজয় সিংহসহ অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে বৃহস্পতিবার (৮ জানুয়ার) সিটির খুলশী থানায়মামলা দায়ের করেন। ‌

এরই প্রেক্ষীতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে খুলশী থানার লালখান বাজারস্থ ভান্ডারী মার্কেট এলাকা থেকে মামলার প্রধান দুই অভিযুক্ত প্রদীপ লাল ঘোষ (৫২) এবং অজয় সিংহকে (২৫) গ্রেপ্তার করে র‌্যাব-৭ চট্টগ্রাম।

গ্রেপ্তরকৃত প্রদীপ ঘোষ লালখান বাজারের মতিঝর্ণার মৃত মতি লাল ঘোষের পুত্র এবং অজয় সিংহ রাঙ্গুনিয়া উপজেলার চা-বাগান এলাকার স্বপন সিংহের পুত্র।
 
গ্রেপ্তারকৃত দুইজনকে খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব ৭’-এর সহকারী পুলিশ সুপার এআরএম মোজাফ্ফর হোসেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম   শিশু শ্রাবন্তী ধর্ষণ   হত্যা   আসামি গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close