শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
দেশজুড়ে
হেযবুত তওহীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ফরিদপুরে মানববন্ধন ও বিক্ষোভ
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৩:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের আলেম সমাজ ও ছাত্র-জনতার ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ‌(৮ জানুয়ারি) সকালে ‌ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মাওলানা শামসুল হকের সভাপতিত্বে ও মুফতি মাহবুবুর রহমানের সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মাওলানা আমজাদ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন মাওলানা ইসমাইল হোসেন, মুফতি মোস্তাফিজুর রহমান।

প্রধান আলোচক ছিলেন মুফতি আবু নাসির আইয়ুবী।

বক্তব্য রাখেন জুলাইযোদ্ধা মো. সোহেল রানা, মাওলানা মাহবুবুল কবীর, মাওলানা আবুল হাসান, মাওলানা ইসমাইল হোসেন, মুফতি মোস্তফা কামাল, মাহবুবুল কবির, খন্দকার ওহীদুজ্জামান, মৌলানা মুস্তাফিজুর রহমান, হাফেজ মাওলানা মিজানুর রহমান, মওলানা আশিকুর রহমান, হাফেজ মাওলানা আবুল হাসান, ইমরান নাজির ‌প্রমুখ। 

বক্তারা বলেন, ‘সারাদেশে ‌হেযবুত তওহীদের সব কার্যক্রম দ্রুত নিষিদ্ধ করতে হবে। অন্যথায় আগামীতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। ‌একই সাথে ‌ ফরিদপুরে ‌আলেম উলাম ‌ও ছাত্র-জনতার ওপর তাদের দায়ের করা ‌সব মামলা ‌প্রত্যাহার করতে হবে।

পরে মুসলিম উম্মার ‌শান্তি কামনা করে ‌দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আমজাদ হোসেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হেযবুত তওহীদ   নিষিদ্ধের দাবি   ফরিদপুরে মানববন্ধন   বিক্ষোভ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close