রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
জাতীয়
জুলাই যোদ্ধাদের দায়মুক্তি নিয়ে যা বললেন আইন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৩:৪৬ পিএম আপডেট: ০৮.০১.২০২৬ ৫:৪৬ পিএম

জুলাই গণঅভ্যূত্থানে অংশগ্রহণকারীদের অবশ্যই দায়মুক্তির অধিকার রয়েছে বলে মনে করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। কিছুদিনের মধ্যে তাদের দায়মুক্তি দিয়ে আইন প্রণয়ন করা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।

স্ট্যাটাসে আসিফ নজরুল লিখেন, “জুলাই যোদ্ধাদের দায়মুক্তি। জুলাই গণঅভ্যূত্থানের সৈনিকরা জীবনবাজি রেখে দেশকে ফ্যাসিষ্ট শাসন থেকে মুক্ত করেছে। অবশ্যই তাদের দায়মুক্তির অধিকার রয়েছে। জুলাই গণঅভ্যূত্থানকালে ফ্যসিষ্ট শেখ হাসিনার খুনীদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম করেছিল সেজন্য তাদের দায়মুক্তি দিয়ে একটি আইন তৈরী করা হচ্ছে কিছুদিনের মধ্যে। এধরনের আইন সম্পূর্ন বৈধ। আরব বসন্ত বা সমসাময়িককালে বিপ্লব (বা গণঅভ্যূত্থানে) জনধিকৃত সরকারগুলোর পতনের পর বিভিন্ন দেশে এ ধরনের দায়মুক্তির আইন হয়েছে। বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তির আইনের বৈধতা রয়েছে এবং ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন হয়েছিল।”

তিনি আরও লিখেন, “এসব নজীর ও আইনের আলোকে আইন মন্ত্রণালয় একটি খসড়া দায়মুক্তি অধ্যাদেশ তৈরি করেছে। ইনশাল্লাহ্ আগামী উপদেষ্টামণ্ডলীর বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। জুলাই-কে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  জুলাই যোদ্ধা   আইন উপদেষ্টা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close