শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
মধুপুরে গণভোটের প্রচারণায় প্রশাসন
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৩:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে ভোটারদের গণভোট সম্পর্কে উদ্বুদ্ধ ও সচেতন করতে ইউনিয়নের গ্রাম পর্যায়ে জনগনের দোগোড়ায় পৌঁছে প্রচারণা চালাচ্ছে মধুপুর উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকালে উপজেলার অরণখোলা ও আউশনারাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগীতায় এ প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রচারণা অনুষ্ঠানে গণভোটের উদ্দেশ্য, পদ্ধতি ও ভোটারদের দায়িত্ব নিয়ে নানাধিক তুলে ধরে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন।

এ ছাড়া গণভোট বিষয়ে তৈরি তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে সাধারণ ভোটারদের সহজভাবে বিষয়টি তুলে ধরা হয়। সে সময় গণভোট সর্ম্পকিত লিফলেট বিতরণ করা হয়। আলোচনা অনুষ্ঠানে অংশ নেওয়া সাধারণ ভোটাররা গণভোট সম্পর্কে নানা প্রশ্ন করেন এবং কর্মসূচীতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিলক্ষিত হয়। 

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close