সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
রাজারহাটে গণসংযোগে সোহেল হোসাইন কায়কোবাদ
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৩:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজারহাট উপজেলা শহরের অলিগলিতে মানুষের কাছে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন বিএনপি মনোনীত কুড়িগ্রাম দুই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সোহেল হোসাইন কায়কোবাদ।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে তিনি এ গণসংযোগ করেন।

আগের দিন মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে গণসংযোগ শেষে রাজারহাট উপজেলায় কর্মরত নির্মাণ শ্রমিকদের সঙ্গে তিনি মতবিনিময় করেন।

পরে আয়োজিত মতবিনিময় সভায় সোহেল হোসাইন কায়কোবাদ প্রধান অতিথি ছিলেন।

বিদ্যানন্দ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এরশাদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবীর।

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আল মারজান।

রাজারহাট উপজেলা শহরে দুই দিনের গণসংযোগকালে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সফিকুল ইসলাম, সদস্য সচিব সাইদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, সহিদুল ইসলাম ব্যাপারী ও আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, সদস্য সচিব নয়ন আলী, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছুর রহমান, সদস্য সচিব রুবেল চৌধুরী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুর জামাল সরকার, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী, সদস্য সচিব সাদ্দাম হোসেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রাজারহাট   গণসংযোগ   সোহেল হোসাইন কায়কোবাদ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close