শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
পাঁচবিবিতে গণভোটের প্রচারণা সভা অনুষ্ঠিত
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৪:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এ আচরনবিধি প্রতিপালন ও গণভোটে বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং গণভোট প্রদানে উদ্বুদ্ধ করতে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা ১১ টায় পাঁচবিবি তিনমাথায় (গোহাটি) উপজেলা প্রশাসনের আয়োজনে প্রচারণা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ। 

সভায় বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের ভোটের গাড়ির ডিসপ্লেতে গণভোটের বিষয়ে উদ্বুদ্ধকরণ ও জুলাই বিপ্লবের উপর প্রমান্য চিত্র প্রদর্শন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি বেলায়েত হোসেন, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা খাতুন, থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হাফিজ মো. রায়হানসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারী, পৌরসভার কর্মকর্তা কর্মচারী, বনিক সমিতির নেতৃবৃন্দ, বিভিদন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রী, এনজিও প্রতিনিধি এবং সাধারণ মানুষ। 

সমগ্র অনুষ্ঠানটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এবং পৌর প্রশাসক সেলিম আহমেমের নির্দেশনায় প্রচারিত হয় । 
এ সময় গণভোট বিষয়ে সাধারণ জনগণের মতামত গ্রহণ ও তা প্রধান উপদেষ্টার নিকট প্রেরণের জন বক্স স্থাপন করা হয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close