মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নবীনগরে ১২ দলীয় জোটের ৩ প্রার্থী, কার ভাগ্যে চূড়ান্ত টিকিট
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৪:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১২ দলীয় জোট থেকে তিনজন মনোনয়নত্র জমা দেন যাচাইবাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জহান। এরপর থেকে তিনজনই ১২ দলীয় জোটের চূড়ান্ত মনোনয়ন পাওয়ার আশা করছেন। 

প্রার্থীরা হলেন- জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী অ্যাডভোকেট আবদুল বাতেন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নজরুল ইসলাম নজু (হাত পাখা) ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতী আমজাদ হোসাইন আশরাফী (রিকশা)। এ আসনে কে হচ্ছেন চূড়ান্ত প্রার্থী? মাঠে রয়েছে দুই হেভি ওয়েট প্রার্থী বিএনপির মনোনীত প্রার্থী আবদুল মান্নান ও স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) নাজমুল হোসেন তাপস। 

এ নিয়ে নবীনগরের হাটে-বাজারে, মাঠে-ঘাটে ছড়িয়ে পড়েছে কৌতূহল ও নানা বিশ্লেষণ। 

জামায়াত প্রার্থী আবদুল বাতেন- যিনি তফসিল ঘোষণার ৬ মাস আগে থেকেই দলীয় মনোনয়ন পেয়ে মাঠ গুছানোর কাজ শুরু করেন। 

জামায়াত প্রার্থী বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃংখল দল। বর্তমানে  জনসাধারণের নিকট জামায়াতের গ্রহণ যোগ্যতা বৃদ্ধি পেয়েছে। আমি জোটের অন্যান্য দলের প্রতি সম্মান রেখে বলছি, অন্যান্য দলের চেয়ে  জামায়াত ইসলামীর দলের সাংগঠনিক কর্মকাণ্ড ও নির্বাচনী প্রচার প্রচারণায় অনেক এগিয়ে আছে। এ আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক জোটের চুড়ান্ত মনোনয়ন পাবে বলে আশাবাদ করছি।’

বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মুফতী আমজাদ হোসাইন আশরাফী বলেন, ‘এ আসনে জোট থেকে আমাকে ইতিমধ্যেই চূড়ান্ত প্রার্থী হিসেবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যার কারণে আমি এক বছর বাকী থাকতেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে মনোনয়নপত্র জমা দিয়েছি। সুতরাং জোটের প্রার্থী হিসেবে আমিই চূড়ান্ত ভাবে নির্বাচন করব ইনশাল্লাহ।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নজরুল ইসলাম নজু বলেন, ‘আমাকেই এ আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার পরই আমি মনোনয়ন জমা দিয়েছি। তাছাড়া আমি দীর্ঘদিন ধরে এলাকায় জনসেবায় সম্পৃক্ত রয়েছি, তাই এলাকায় আমার নিজস্ব একটি জনমত ও জনপ্রিয়তা রয়েছে। আমি শতভাগ আশাবাদী ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কর্মকাণ্ড এবং আমার জনপ্রিয়তার দিকটি বিবেচনায় নিয়ে হাতপাখা প্রতীকের পক্ষেই জোট থেকে চুড়ান্ত মনোনয়ন আসবে। 
তবে জোট থেকে শেষ পর্যন্ত এ তিনজনের একজন চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষিত হবেন বাকী দুজন স্ব স্ব প্রার্থীতা ‘প্রত্যাহার’ করে নেবেন বলেও তারা নিশ্চিত করেন।’
 
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ‘এই আসনে আরো দুই হেভিওয়েট প্রার্থী রয়েছে। উপজেলা বিএনপি সভাপতি আবদুল মান্নান (বিএনপি), স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) প্রার্থী জেলা বিএনপি অর্থনৈতিক বিষয় সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস। ফলে এই আসনে ১২ দলীয় জোট প্রার্থীসহ ত্রিমুখী ভোট যুদ্ধ হবে।’

একজন সচেতন নাগরিক সামছুল আলম বলেন, ‘যেহেতু বিএনপি’র বিদ্রোহী প্রার্থী রয়েছে সে ক্ষেত্রে বিএনপির দলীয় ভোট গুলি ভাগাভাগি হবে তাই সুবিধাজনক অবস্থানে রয়েছে ১২ দলীয় জোটের প্রার্থী।’ 

আরেকজন সচেতন নাগরিক সাদেকুল হক সাদির মনে করেন, ‘বিএনপি একটি বড় দল, দলটির বিশাল জনসমর্থন রয়েছে, জিয়ার জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী দলীয় নেতাকর্মীরা, দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই।’ 

আবদুল মান্নান বলেন, ‘বিএনপি একটি বিশাল বড় রাজনৈতিক দল, যার শিকড় তৃনমূল জনগনের হৃদয়ে, আমি ভরসা করি আমার আপামর জনসাধারণের উপর, তারা হচ্ছে আমার প্রাণ, তারা হচ্ছে আমার শক্তি, আমি তাদের উপর ভরসা করি।’ 

কাজী নাজমুল হোসেন তাপস একজন জনপ্রিয় নেতা। সাবেক চারবারের এমপি কাজী আনোয়ার হোসেন সাহেবের সুযোগ্য সন্তান। তরুণদের আইকন হিসেবে যুব সমাজের কাছে তিনি অধিক গ্রহনযোগ্য। পিতার উত্তরসূরি হিসেবে উপজেলায় তার একটি ভোট ব্যাংক রয়েছে।

কেকে/বি 


আরও সংবাদ   বিষয়:  নবীনগর   ১২ দলীয় জোট   চূড়ান্ত টিকিট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close