রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
অভিমানে গলায় ফাঁস দিয়ে বালিয়াকান্দিতে বৃদ্ধের আত্মহত্যা
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৪:৩৩ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পারিবারিক অভিমান থেকে গলায় ফাঁস দিয়ে মধু সিকদার (৬৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। তিনি বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ি গ্রামের মাবু সিকদারের ছেলে।

বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে। বাড়ির পাশে নজির আহমেদ মিয়ার জাম গাছের ডালের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।

আত্মীয়-স্বজন ও স্থানীয়দের বরাতে জানা যায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে মধু সিকদার পার্শ্ববর্তী এলাকায় তার ছোট বোন হাসিনার বাড়িতে যান। কিছুক্ষণ সেখানে অবস্থান করার পর তিনি নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে বের হন। তবে তিনি নিজ বাড়িতে না ফিরে পথিমধ্যে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে নজির আহমেদ মিয়া ঘুম থেকে উঠে তার বাড়ির উত্তর পাশে জাম গাছের সঙ্গে মধু সিকদারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি মধু সিকদারের পরিবারকে জানান। খবর পেয়ে তার ছেলে ইয়াসিন ঘটনাস্থলে এসে গলার রশি খুলে মাটিতে নামান। এ সময় মধু সিকদারকে মৃত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মধু সিকদারের সঙ্গে পরিবারের সদস্যদের ঝগড়াঝাটি ও খারাপ আচরণ চলছিল। এলাকাবাসীর ধারণা, পারিবারিক কলহ ও মানসিক চাপের কারণেই তিনি আত্মহত্যা করেছেন।

সংবাদ পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

কেকে/ এসএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close