মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কুলিয়ারচরে গুলিসহ পাইপগান উদ্ধার, গ্রেফতার ১
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৪:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচর থানা পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চালিয়ে জিয়াউর রহমান (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। 

এসময় গ্রেফতারকৃত আসামির তথ্যমতে তার হেফাজতে থাকা একটি দেশিয় তৈরি পাইপগান এবং ১৭ রাউন্ড তাজা সীসা কার্তুজ উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সুপার ডা. এএম ফরহাদ হোসেনের সার্বিক দিক নিদের্শনায় ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার ফায়জুল ইসলাম ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরনবীর নেতৃত্বে এসআই (নি.) সুজন বিশ্বাসসহ একটি চৌকস অভিযানীক টিম বুধবার (৭ জানুয়ারি) রাত ৩.৪৫ ঘটিকায় গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের মাতুয়ারকান্দা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরনবী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি আরও জানান, ‘কুলিয়ারচর থানার এফআইআর নং-৬, তারিখ- ১১/১২/২০২৫ খ্রি., ধারা-৬(২) এর (অ)/৬(২) এর (আ) /৬(২) এর (উ)/১০/১১/১২/১৩ সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯; তৎসহ 19(f) The Arms Act, 1878 মূলে এই অভিযান পরিচালনা করা হয়। মামলাটির তদন্ত অব্যাহত আছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।’ 

স্থানীয় সচেতন মহল পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  কুলিয়ারচর   পাইপগান   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close