রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
এনসিপি নেতাকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি, মোটরসাইকেল ছিনতাই
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৪:৪৮ পিএম
এনসিপি নেতা মো. হাবিব চৌধুরী। ছবি : প্রতিনিধি

এনসিপি নেতা মো. হাবিব চৌধুরী। ছবি : প্রতিনিধি

গাজীপুর মহানগরীর জুগিতলা এলাকায় প্রকাশ্যে গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় গুলির মুখে পড়েও অল্পের জন্য প্রাণে বেঁচে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাজীপুর মহানগর কমিটির সদস্য মো. হাবিব চৌধুরী (২৪)।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে জুগিতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল কেনার আগ্রহ দেখিয়ে দুই যুবক হাবিব চৌধুরীর সঙ্গে দেখা করে। একপর্যায়ে টেস্ট করার কথা বলে একজন মোটরসাইকেলে উঠে পড়ে। ঠিক তখনই অপরজন হঠাৎ করে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে রক্ষা পান। পরে ছিনতাইকারীরা মোটরসাইকেলটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ভুক্তভোগী হাবিব চৌধুরী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ব্রাহ্মণ বাউগা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর বাসন থানাধীন মুগর খাল এলাকায় বসবাস করছেন।

ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বলেন, দিনের আলোতে অস্ত্র ব্যবহার করে ছিনতাই নিরাপত্তাহীনতার স্পষ্ট প্রমাণ।

এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  এনসিপি নেতা   গুলি   ছিনতাই  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close