রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
দেশজুড়ে
সোনাইমুড়ীতে কোটি টাকার সেতু থাকলেও নেই সংযোগ সড়ক
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৫:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। কারণ সেতুটির দুই পাশে এখনো সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় যানবাহন ও সাধারণ মানুষের চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

তথ্য সুএে জানা যায়, প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত করা হয়েছে ব্রিজ কিন্তু কোনো রাস্তার সংযোগ এই ব্রিজের সাথে না থাকায়, ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। সেতুর একপাশে ভাঙাচোরা সড়ক, অপর পাশে পুকুর খালের ওপর ১৮ মিটার দৈর্ঘ্য ও ১০ দশমিক ৩ মিটার প্রস্থের এই সেতুটি ১ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্মাণ শুরু হয়ে ২০২২ সালের ফেব্রুয়ারিতে শেষ হয়, পুরোনো ঝুঁকিপূর্ণ সেতুর বিকল্প হিসেবে এটি নির্মিত হলেও সংযোগ সড়ক না থাকায় কোনো সুফল মিলছে না স্থানীয়দের। 

এছাড়াও জনগণের যাতায়াত সুবিধা ও এলাকার উন্নয়নের লক্ষ্যে সরকারিভাবে সেতুটি নির্মাণ করা হয়, কিন্তু প্রকল্প বাস্তবায়নের সময় প্রয়োজনীয় সংযোগ সড়ক নির্মাণ না করায় কোটি কোটি টাকার সেতুটি এখন পর্যন্ত কোনো কাজে আসছে না।

সেতুর পাশে বসবাসকারী সোলাইমান মিয়া খুব আফসোস সহিত বলেন, সেতু নির্মাণে বিপুল অর্থ ব্যয় করা হলেও পরিকল্পনার ঘাটতি ও দায়িত্বপ্রাপ্তদের অবহেলার কারণে এটি জনগণের কোনো উপকারে আসছে না, বরং বর্ষা মৌসুমে সেতুর আশপাশে পানি জমে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে ঘটছে বড় বড় দুর্ঘটনা। 

স্থানীয় বাসিন্দা কামাল হোসেন বলেন, পাকিস্তান আমল থেকে ৭নং বজরা ইউনিয়নে বুজুর্গ একজন ব্যক্তি আছেন, যাকে সবাই মাও. সাহেব হুজুর বললে সবাই চিনে তার উচিলায় এই সংযোগ সড়ক টি নির্মাণ করা হয়। কিন্তু দুঃখের বিষয় সড়ক না থাকায় কৃষিপণ্য পরিবহন শিক্ষার্থী ও রোগীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে, দ্রুত সড়ক নির্মাণ না হলে সরকারের এই ব্যয় জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে উঠবে বলে মন্তব্য করেন তারা। 

সেনবাগ উপজেলা থেকে সোনাইমুড়ী উপজেলায় চলাচলের অন্যতম সহজ পথ এই সড়ক টি কিন্তু পুরোনো সেতুর বিভিন্ন অংশ ভেঙে ফেলায় ও রেলিং না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, বিশেষ করে রাতে চলাচলের ঝুঁকি আরও বেড়ে যায়, এ ছাড়া খারাপ রাস্তার কারণে যানবাহন বিকল হচ্ছে বিভিন্ন সময় আহত হচ্ছেন যাত্রী ও পথচারীরা।

সিএনজিচালক ফারুক জানায়, এই ব্রিজটি পাঁচ বছর ধরে এভাবেই পড়ে আছে এটি নির্মাণ করলেও কোনো রাস্তার সংযোগ দেওয়া হয়নি এতে বিভিন্ন সময় গাড়ি এক্সিডেন্ট হয় বা নষ্ট হয়ে যায় গাড়িচালক ও যাত্রীর অনেক কষ্ট করতে হয় পুরোনো ব্রিজটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে যাত্রী ও চালকরা আহত হচ্ছে যানবাহন বিকল হচ্ছে এ অবস্থায় নির্মিত ব্রিজটি চলাচলের উপযোগী করে তুলতে সরকারের দৃষ্টি কামনা করেন তিনি।

নাটেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন খোকন বলেন, তার ইউনিয়নের মানুষ সোনাইমুড়ী উপজেলায় যেতে এই রাস্তাটি ব্যবহার করে থাকেন। কিন্তু এই ব্রিজটির কারণে তারা বিভিন্ন দুর্ভোগ পোহাতে হচ্ছে। নতুন ব্রিজের সাথে রাস্তা সংযোগ করে দিলে সাধারণ মানুষ উপকৃত হতো।

নোয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন জানান, অধিগ্রহণ না হওয়ার কারণে ব্রিজটির সাথে রাস্তার সংযোগ বাকি রয়েছে। নির্বাচন শেষ হলে এ সমস্যার সমাধান হবে বলে তিনি জানান।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close