রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে টিআরইউ’র পৃথক মতবিনিময় সভা
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৫:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (টিআরইউ) সঙ্গে পৃথকভাবে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসন।

বুধবার (৮ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার উদ্যোগে প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে টিআরইউ নেতৃবৃন্দের সঙ্গে পৃথক আরেকটি মতবিনিময় সভা করেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।

পৃথক সভাগুলোতে টিআরইউ’র সভাপতি বিএম খোরশেদ ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটনসহ সংগঠনের সদস্যরা জেলার বিভিন্ন সমস্যা, সংবাদ সংগ্রহে প্রতিবন্ধকতা এবং সাংবাদিকদের পেশাগত নানা বিষয় তুলে ধরেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার সাংবাদিকদের বক্তব্য গুরুত্ব সহকারে শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। 

তারা বলেন, ‘জেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে জনগণের কাছে সঠিক ও সময়োপযোগী তথ্য পৌঁছে দেওয়া সম্ভব।’

মতবিনিময় সভাগুলোতে জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  টিআরইউ   সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close