শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কোনাবাড়িতে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৬:০৩ পিএম

গাজীপুরের কোনাবাড়ি থানাধীন দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর ৬টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকাল সোয়া ৪টার দিকে দেওয়ালিয়াবাড়ির কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও দমকল বাহিনীর সূত্রে জানা যায়, বিকালে প্রথমে গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও কয়েকটি ঝুটের গোডাউনে। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দেয়।

খবর পেয়ে প্রথমে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। তবে আগুনের তীব্রতা বেড়ে গেলে পরে সারাবো ও ডিবিএল ফায়ার স্টেশন থেকে আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।

কোনাবাড়ি মর্ডান ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, “বর্তমানে আমাদের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও দুটি ইউনিট ঘটনাস্থলে আসছে। আশপাশে বেশ কয়েকটি ঝুটের গোডাউন থাকায় আগুন সবগুলোতে ছড়িয়ে পড়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।”

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  কোনাবাড়ি   আগুন   ঝুট গোডাউন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close