সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
সিংড়ায় বিএনপি প্রার্থীর সমর্থককে কুপিয়ে জখম
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৬:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নাটোরের সিংড়ায় বিএনপির স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের এক সমর্থককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার বিল তাজপুর এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার আবু রায়হান ইতালি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নাটোর-৩ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ অভিযোগ করে বলেন, “ধানের শীষের প্রার্থী আনোয়ারুল ইসলাম আনুর সমর্থকরা চাইনিজ কুড়াল দিয়ে আবু রায়হানকে কুপিয়ে গুরুতর আহত করেছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।” তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে নাটোর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু জানান, এ ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিবলী নোমান জানান, আবু রায়হানের দুই পায়ের গোড়ালিতে ধারালো অস্ত্রের আঘাত লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এএসএম আব্দুন নূর জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  সিংড়া   বিএনপি   কুপিয়ে জখম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close