সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
ফুলবাড়ী সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণ, বাঁধা বিজিবির
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৬:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তে ভারতীয় ভূখন্ডে বিএসএফ সদস্যরা নতুন সড়ক নির্মাণের কাজ শুর করেন। আন্তর্জাতিক আইন অমান্য করায় রাস্তার নির্মাণ কাজে বাঁধা দেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির বাধায় নির্মাণ সামগ্রি ও যন্ত্রাংশ ঘটনা স্থল থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে বিএসএফ। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২ টায় খলিশাকোঠাল সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩৪ এর নিকট বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট -১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিন বালারহাট ক্যাম্প কমান্ডার আবু তাহের ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার মেঘ নারায়ণের কুঠি ক্যাম্পের ইন্সপেক্টর দীপক কুমার।
 
আধাঘণ্টাব্যাপী পতাকা বৈঠকে বালারহাট ক্যাম্পের ৬ বিজিবি সদস্য ও মেঘ নারায়ণের কুঠি ক্যাম্পের ৬ বিএসএফ সদস্য উপস্থিত ছিলেন। 

বিজিবি ও সীমান্তবাসী সুত্রে জানা গেছে, খলিশাকোঠাল সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪ এর ১ এস থেকে ৯৩৪ এর ১১ এস পর্যন্ত প্রায় ১ কিলোমিটার ভারতের অভ্যান্তে কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার করলা এলাকায় কুর্শাহাট-টু-দিনহাটা যাওয়ার মেইন সড়ক। সীমান্তঘেষা এই সড়কটি ১ কিলোমিটার দূরত্বে কোথাও ৭০ গজ, কোথাও ৫০-৬০ গজ আবার কোথাও ১০০ থেকে ১২০ বাংলাদেশ সীমান্ত থেকে।
 
ওই সীমান্তের একাধিক স্থানীয়রা জানিয়েছেন গত তিন চার দিন থেকে সীমান্তঘেষা ১ কিলোমিটার পুরাতন সড়কটির পাশে পূর্ব দিকে নতুন করে পাকা সড়ক নির্মাণ করে আসছে। ভারতীয় বিএসএফ সদস্যরা উপস্থিত থেকে রাতের-আধারে কাজ শুরু করে। গত দুই তিন দিন থেকে বালারহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা বাঁধা দিয়ে আসলেও ভারতীয় বিএসএফ সড়ক নির্মাণ কাজ বন্ধ রাখেনি। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

এ ব্যাপারে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিন বালারহাট ক্যাম্পের কমান্ডার সুবেদার আবু তাহের বৃহস্পতিবার বিকাল সোয়া ৩ টায় মুঠোফোনে বিএসএফ সদস্যরা সীমান্তে পাকা সড়ক নির্মাণের ঘটনায় পতাকা বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, এই মুহূর্তে বিজিবির টহল টিমসহ সীমান্তে অবস্থা করছি। বিজিবির টহল টিমের উপস্থিতি দেখে সড়ক নির্মাণের কিছু কিছু সরঞ্জাম সড়িয়ে নিচ্ছেন বিএসএফ।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সীমান্ত   বিএসএফ   সড়ক নির্মাণ   বিজিবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close