রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
দেশজুড়ে
শেরপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শীতবস্ত্র বিতরণ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৬:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার শেরপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ও তীব্র শীতের প্রকোপে বিপর্যস্ত গ্রামীণ জনপদের অসহায় মানুষের মুখে উষ্ণতার হাসি ফোটানোর লক্ষ্যে যুবদলের আয়োজনে শীতকালীন বস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ২টায় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামের সহযোগিতায় মির্জাপুর ইউনিয়নের কাশিয়া বালা গ্রামে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।

মির্জাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাকিবুল হাসান শান্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন। তিনি তার বক্তব্যে বলেন, জনগণের সুখে-দুখে পাশে থাকাই আমাদের মূল লক্ষ্য। রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিকতা ও দায়িত্ববোধ থেকেই আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকারিয়া মাসুদ, জেলা যুবদলের সদস্য সুমন শিহাব, যুবদল নেতা আলমগীর হোসেন, ইখতিয়ার, সোহানুর রহমান রাসেল, মেহেদী হাসান লিটন ও সাজেদুর রহমান সজিব।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজীব সরকার। কর্মসূচির শেষ পর্যায়ে বেগম খালেদা জিয়ার মাগফেরাত ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। স্থানীয় বাসিন্দারা যুবদলের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close