শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৭:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ওসমান হাদিকে হত্যার বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা পৌর সদরে সংগঠনটির স্থানীয় নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ জোবায়ের ও সাধারণ সম্পাদক নাহিদ ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পৌর সদরের গো-হাটা এলাকা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিলিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, যা দেশের মানবাধিকার ও ন্যায়বিচারের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ। তারা দ্রুত সময়ের মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় নেতারা নিহত ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

বিক্ষোভ কর্মসূচিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি শেখ বিপ্লব হাসান, সদস্য এনামুল হক, শামসুদ্দিন মিলন, ইফতিখার শাকিল, আব্দুল্লাহ উমরসহ উপজেলা ও পৌর শাখার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ওসমান হাদি   হত্যা   ঈশ্বরগঞ্জ   বিক্ষোভ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close