সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
ভাঙ্গায় দুই ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৭:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি ইটভাটাকে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম সিয়ামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোবাইল কোর্টের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফরিদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. জিহাদ হোসেন।

প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার সুফিয়া ব্রিকস ও এম এম ব্রিক্স ফিল্ড ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল। পাশাপাশি পরিবেশগত শর্তও যথাযথভাবে প্রতিপালন করা হয়নি। এ কারণে এম এম ব্রিক্স ফিল্ডের মালিক মাওলানা আব্দুর রহমানকে এক লাখ টাকা এবং সুফিয়া ব্রিকসের মালিক সাইদুর রহমানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের পাশাপাশি জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম সিয়াম বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ভাঙ্গা   ইটভাটা   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close