শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
লালমোহনে দুর্ঘটনা কমাতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান
লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৭:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নিরাপদ সড়ক গড়ে তুলতে চালক, যাত্রী, পথচারীদের আইন মেনে চলার ওপর জোর দিয়েছে ট্রাফিক পুলিশ। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর নানা উদ্যোগের পরও সচেতনতার অভাবে সড়কে নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। ফলে ভোলার বিভিন্ন উপজেলায় বাড়ছে সড়কে দুর্ঘটনা। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোলার লালমোহনে থানার মোড় এবং চৌরাস্তায় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে পরিচালনা করেন। অভিযানে সিএনজির চালকগণকে বেপোয়ারা গতিতে গাড়ী না চালানোর পরামর্শ প্রদান করেন।  

ট্রাফিক পুলিশ মনে করে— অবৈধ হাটবাজার, গণপরিবহনের বেপরোয়া গতি, ওভারটেকিংয়ের প্রবণতা, পাল্লা দিয়ে গাড়ি চালানো, আইন ভেঙে ইউটার্ন করা, নির্দেশনা না মেনে যানবাহন পরিচালনা করাসহ নানা কারণে সড়ক, মহাসড়কে দুর্ঘটনা ঘটে চলেছে।

এ সময় ট্রাফিক পুলিশের কর্মকর্তারা বলছেন, মানুষকে ট্রাফিক আইন সম্পর্কে ধারণা দেওয়া, ট্রাফিক সাইন সম্পর্কে সচেতনতা বাড়ানো, দুর্ঘটনার ধরন পর্যালোচনা করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া, এমনকি চালক ও যাত্রীদের মানসিকতার বিষয়গুলো নিয়ে কাজ করছে ট্রাফিক পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সড়কে দুর্ঘটনা কমাতে হলে পরিবহন মালিক- শ্রমিকদের যেমন সচেতন হতে হবে, সেইসঙ্গে জনসাধারণকেও সচেতন হতে হবে। চালকদের দক্ষ করে গড়ে তুলতে এবং মানসিক চাপ নিয়ে যেন গাড়ি চালাতে না হয়, সেজন্য মালিক এবং মালিকদের সংগঠনগুলোকে আরও বেশি কার্যকর ভূমিকা পালন করতে হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close