সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
জাতীয়
কুয়েতের শ্রমিক ভিসা ইস্যুতে অপপ্রচারের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৭:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুয়েতের শ্রমিক ভিসা প্রসেসিং নিয়ে সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর সভাপতি ও মডার্ন ওভারসিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম আরেফকে ঘিরে আনা অভিযোগ অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশে কুয়েত দূতাবাস সুনির্দিষ্ট নিয়ম ও কঠোর যাচাই-বাছাইয়ের মাধ্যমে মাত্র ২৫ থেকে ৩০টি রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সিকে এনলিস্টেড করেছে। দূতাবাসের নির্ধারিত গাইডলাইন, ডকুমেন্টেশন স্ট্যান্ডার্ড ও ভিসা স্ট্যাম্পিং সংক্রান্ত সব শর্ত যথাযথভাবে পূরণ করতে পারলেই কেবল এনলিস্টমেন্ট দেওয়া হয়। এ প্রক্রিয়ায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে দূতাবাসের কার্যক্রম প্রভাবিত করার সুযোগ নেই।

এনলিস্টেড এজেন্সিগুলোকে কুয়েত দূতাবাসের নিয়ম অনুযায়ী প্রতিটি ভিসা ফাইল দাখিল করতে হয়। সামান্য ভুল থাকলেও ফাইল বাতিল হয়ে যায়। ফলে এসব এজেন্সিকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হয় বলে জানান সংশ্লিষ্টরা।

তারা আরও বলেন, আটাবের সভাপতি হিসেবে নয় বরং অন্যান্য এনলিস্টেড এজেন্সির মতোই নির্ধারিত নিয়ম মেনেই আব্দুস সালাম আরেফ ও তার প্রতিষ্ঠান কুয়েত ভিসা প্রসেসিং কার্যক্রম পরিচালনা করে আসছে। এখানে কোনো ধরনের বিশেষ সুবিধা বা নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ নেই।

এদিকে প্রতিযোগিতা কমিশনে দায়ের করা অভিযোগ প্রসঙ্গে জানা গেছে, টিকিট সিন্ডিকেটদের সহযোগী প্রতিনিধি হিসেবে পরিচিত আমিনুল ইসলাম রতন এই অভিযোগ করেছেন। সংশ্লিষ্ট মহলের দাবি, এটি উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা অভিযোগ। আসন্ন আটাব নির্বাচনকে প্রভাবিত করতেই এয়ার টিকিট সিন্ডিকেট চক্র পরিকল্পিতভাবে এমন অপপ্রচারে লিপ্ত হয়েছে।

রিক্রুটিং এজেন্সি সংশ্লিষ্টরা জানান, কুয়েত ভিসা প্রসেসিংয়ে যে অতিরিক্ত ব্যয়ের কথা বলা হচ্ছে, তার বড় অংশই তৃতীয় পক্ষের লজিস্টিক, মেডিকেল, ডকুমেন্টেশন, বিএমইটি ক্লিয়ারেন্স, প্রশিক্ষণ ও এয়ার টিকিট সংক্রান্ত। এগুলো সরাসরি দূতাবাস নির্ধারিত ভিসা ফি নয়। বিষয়টি বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার কুয়েতকে কেন্দ্র করে এ ধরনের ভিত্তিহীন ও যাচাইহীন সংবাদ প্রকাশ প্রবাসী কর্মী, রিক্রুটিং খাত ও রেমিট্যান্স প্রবাহের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সংশ্লিষ্টরা আশা করছেন, প্রতিযোগিতা কমিশনের নিরপেক্ষ অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার স্পষ্ট হয়ে উঠবে।

উল্লেখ্য, আব্দুস সালাম আরেফ আটাবের সভাপতি থাকাকালীন তার নেতৃত্বে এয়ার টিকিট সিন্ডিকেট ভাঙা ও মধ্যপ্রাচ্যগামী টিকিটের মূল্য কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়। এর জের ধরেই একটি স্বার্থান্বেষী চক্র তার বিরুদ্ধে হয়রানি ও সম্মানহানির উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়িয়ে কিছু সংবাদমাধ্যমকে প্রভাবিত করার চেষ্টা করছে বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  কুয়েত   ভিসা   অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close