শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
মৌলভীবাজারে দিনমজুর হত্যার ঘটনায় গ্রেফতার ২
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৭:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারে দিনমজুর জাকির হোসেনকে গলা কেটে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা দা, রক্তমাখা হুডি, নগদ টাকা ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।

তিনি জানান, ভিকটিমের পরিবারের দেওয়া তথ্য, পুলিশের গোপন সোর্স এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ৭ জানুয়ারি ভোরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ছুফুয়া বাবুর্চি বাজার এলাকা থেকে আকাশ রবি দাশ ও স্বাধীন আহমেদকে গ্রেফতার করা হয়। পরদিন ৮ জানুয়ারি সকালে গ্রেফতারকৃতদের নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা এবং রক্তমাখা হুডি উদ্ধার করা হয়।

নিহত জাকির হোসেন সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহীমপুর গ্রামের বাসিন্দা। তিনি মৌলভীবাজার সদর উপজেলার লিয়াকত আলীর কলোনিতে ভাড়া বাসায় বসবাস করতেন এবং দিনমজুরের কাজ করতেন।

পুলিশ জানায়, গত ৫ জানুয়ারি বিকেলে মৌলভী চা বাগানের বাংলো টিলার ঢাল থেকে গলা কাটা অবস্থায় জাকির হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ৬ জানুয়ারি নিহতের স্ত্রী আনজিলা বেগম বাদী হয়ে মৌলভীবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট আলামত পাওয়া গেছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজার   হত্যা   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close