সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
নদীতে মরা মুরগি ফেলার দায়ে পোল্ট্রি ফার্মের মালিককে জরিমানা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৮:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদীর তীরে ও নদীতে মরা মুরগি ফেলে পরিবেশ দূষণের অভিযোগে একটি পোল্ট্রি ফার্মের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে পৌর এলাকার ভিমরুল্লাহ এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানে দেখা যায়, নদীর তীরে ও পানিতে মরা মুরগি ফেলা হয়েছে, যা পরিবেশ মারাত্মকভাবে দূষিত করছে। চুয়াডাঙ্গা শহরের আরআরপি পোল্ট্রি ফার্মকে পরিবেশ সংরক্ষণ আইনের ধারা লঙ্ঘনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোহাম্মদ আলাউদ্দীন আল আজাদ বলেন, “ঐতিহ্যবাহী মাথাভাঙ্গা নদীর তীরে ও নদীতে মরা মুরগি ফেলে পরিবেশ দূষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ জরিমানা করা হয়েছে। একইসঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে নদীর তীর ও আশপাশের সব আবর্জনা পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “এ ধরনের বর্জ্য নদীর পানিদূষণ ঘটিয়ে জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে। ভবিষ্যতে কেউ পরিবেশবিরোধী কর্মকাণ্ডে জড়ালে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাসসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  পোল্ট্রি ফার্ম   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close