সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
মৌলভীবাজারে ডিবির অভিযানে পেশাদার মোটরসাইকেল চোর গ্রেফতার
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৮:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে দুটি চোরাই মোটরসাইকেল, বিপুল পরিমাণ মোটরসাইকেল পার্টস ও চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতিসহ মিল্টন সরকার (৪৯) নামে এক পেশাদার মোটরসাইকেল চোরকে গ্রেফতার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্যের নেতৃত্বে এসআই জামিলসহ সঙ্গীয় ফোর্স মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে শ্রীমঙ্গল থানাধীন ভাড়াউড়া বাগান এলাকা থেকে মিল্টন সরকারকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার কাছ থেকে দুটি ১৫০ সিসি মোটরসাইকেল (Hero Hunk ও Pulsar), মোট ৬টি হেলমেট, ২১টি মাস্টার কি, ১৫টি তালা, ৮টি ঢাল, স্ক্রু ড্রাইভার, প্লায়ার্স, ওয়্যার কাটার, রেঞ্জ, রেত ও রেইনবো স্প্রে পটসহ চুরির কাজে ব্যবহৃত বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ২ জানুয়ারি মৌলভীবাজার সদর উপজেলার বরহাট এলাকার ‘রাজা কমপ্লেক্স’ থেকে আজহারুল ইসলাম নামে এক ব্যক্তির Hornet মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় সদর থানায় মামলা হলে ডিবি পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ, গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত মিল্টন সরকারকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। সে জানায়, চোরাই মোটরসাইকেলটি সিলেট জেলার এক ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছে। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। 

পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন জানান, গ্রেফতারকৃত মিল্টন সরকার একটি সংঘবদ্ধ চোর চক্রের অন্যতম মূল হোতা এবং দেশের বিভিন্ন জেলায় মোটরসাইকেল চুরির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close