রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রশাসন সর্বদা তৎপর : নূরজাহান আক্তার
মধুপুর-ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৮:৫১ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ীতে নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকালে ধনবাড়ী উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা সভা কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী।

সভায় বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল, ধনবাড়ী হর্টি কালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ রাসেল পারভেজ তমাল, নির্বাচন কর্মকর্তা সৈয়দা আশুরা আক্তার খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. শওকত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মন্ডল ও ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান, সহ-সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী বলেন, সুষ্ঠু নির্বাচনের অগ্রগতি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ভোটকেন্দ্রে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে এ জন্য প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ মনিটরিং টিম একাধিকবার কেন্দ্র পরিদর্শন করবে। গণ ভোট সর্ম্পকে জনসাধারণ কে অবহিত করতে নানামূখী আলোচনা করা হয়। সেই সাথে নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে শুধু ধনবাড়ী উপজেলা প্রশাসন নয় সারা দেশের প্রশাসন তৎপর রয়েছে।

এ সময় উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close