শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
রাজশাহীতে চোরাই মোটরসাইকেলসহ যুবক গ্রেফতার
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৮:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহীতে চুরি হওয়া একটি মোটরসাইকেলসহ মো. সিজানুর ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ সময় দামকুড়া থানার সহযোগিতায় নগরীর রাজপাড়া থানা পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

গ্রেফতার সিজানুর ইসলাম নগরীর রাজপাড়া থানাধীন শ্রীরামপুর গ্রামের মৃত রাজু আহমেদের ছেলে।

নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান জানান, গত ২ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে ভুক্তভোগী মো. রামীম ইমতিয়াজ কাব্য শ্রীরামপুর টি-বাঁধের মেইন গেটের পাশে একটি অ্যাপাচি মোটরসাইকেল রেখে টি-বাঁধ এলাকায় ঘোরাফেরা করতে যান। কিছু সময় পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফিরে এসে তিনি মোটরসাইকেলটি দেখতে না পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. রনি বাদী হয়ে রাজপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে অভিযান চালায়।

তিনি আরও জানান, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক থেকে চোরাই মোটরসাইকেলসহ সিজানুর ইসলামকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close