সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
রাজবাড়ীতে প্রবীণ আইনজীবীকে লাঞ্ছিত, দুইজনের সদস্যপদ স্থগিত
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৯:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি, সাবেক জিপি, সাবেক পিপি ও বহু আইনগ্রন্থের লেখক প্রবীণ আইনজীবী মোসলেম উদ্দিন খানকে লাঞ্ছিতের ঘটনায় রাজবাড়ী বারের ২ তরুণ আইনজীবীর সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপু‌রে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন ভবনের ২য় তলায় এ লাঞ্ছিতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে বার ভবনের ২য় তলায় নিজ সেরেস্তায় পেশাগত কাজে নিয়োজিত থাকাকালীন অ্যাড. মোসলেম উদ্দিন খানকে চায়ের দাওয়াত দিয়ে রাজবাড়ী জেলা বারের সদস্য অ্যাড. মো. আসাদুজ্জামান ও অ্যাড. জাহিদুর রহমান পিন্টু তাদের সেরেস্তায় ডেকে নিয়ে যায়। এসময় তারা সিনিয়র ওই আইনজীবীকে ভয়-ভীতি প্রদর্শন ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনার পর পরই বিকালে জেলা বার এসোসিয়েশন সভাপতি অ্যাড. খন্দকার হাবিবুর রহমান বাচ্চুর সভাপতিত্বে কার্যনির্বাহী পরিষদের জরুরী সভা অনুষ্ঠিত হয়। 

এ ঘটনার সাথে জড়িত থাকায় রাজবাড়ী জেলা বারের সদস্য অ্যাড. মো. আসাদুজ্জামান ও অ্যাড. জাহিদুর রহমান পিন্টুর সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়। 

অ্যাড. মোসলেম উদ্দিন খান বলেন, আমাকে চায়ের দাওয়াত দিয়ে তাদের সেরেস্তায় ডেকে নিয়ে যায়। ২০১২ সালের ২ এপ্রিল অ্যাড. আসাদুজ্জামান বার কাউন্সিলের তালিকাভুক্ত হলেও একটি মাদক মামলায় অভিযুক্ত হওয়ার কারণে প্রায় ২ বছরেরও বেশি সময় বার এসোসিয়েশনের সদস্য পদ প্রদান করা হয়নি। তৎকালীন সময়ে বার এসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করায় ওই ক্ষোভে হামলা করা হয়েছে। 

অ্যাড. আসাদুজ্জামান জানান, সি‌নিয়র আইনজী‌বি মোস‌লেম উদ্দি‌নের সা‌থে আমা‌দের পা‌রিবা‌রিক সম্পর্ক। সে শ্রদ্ধাভাজন গরুজন এবং তি‌নি পিতার সমতূল‌্য। আমার প‌রিবা‌রের সবাই তা‌কে শ্রদ্ধা ক‌রে। বাবা-সন্তান, ভাই-ভাই ঝগড়া হয়। তি‌নি আমা‌দের পা‌রিবা‌রিক মানুষ, ওনার সা‌থে ঝগড়া হ‌তেই পা‌রে। ত‌বে এটা স্বাভা‌বিক।

তি‌নি আরও জানান, বারে পক্ষ-‌বিপক্ষ থা‌কে এবং তারা যে কোনো সিদ্ধান্ত নি‌তে পা‌রে। আমি সকল আইনজী‌বিকে শ্রদ্ধা ক‌রি। ওনারা যে সিদ্ধান্ত নে‌বে আমি মাথা পেত নে‌বো।

রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি অ্যাড. খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু ব‌লেন, জরুরী সভায় সর্বসম্ম‌তি ক্রমে রেজু‌লেশন ক‌রে রাজবাড়ী জেলা বারের সদস্য অ্যাড. মো. আসাদুজ্জামান ও অ্যাড. জাহিদুর রহমান পিন্টুর সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close