রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
মেহেরপুরে কলাবোঝাই পিকআপ উল্টে শ্রমিক নিহত, আহত ২
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৯:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মেহেরপুরের মুজিবনগরে কলাবোঝাই পিকআপ উল্টে হুমায়ন হোসেন নামের এক শ্রমিক নিহত  ও দুইজন গুরুতর আহত হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মহাজনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন, সাজু (২৫) এবং সাজিদুল (৩০)। নিহত হুমায়ন হোসেন মহাজনপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, মোনখালী গ্রামের পিকআপ মালিক সামাদ আলী কলাবোঝাই করে শ্রমিকদের নিয়ে গন্তব্যে যাচ্ছিলেন। কোমরপুর বাজারের অদূরে মশিউর রহমানের ইটভাটার কাছে গিয়ে পিকআপটি নিয়ণ্ত্রণ হারায়। এসময় রাস্তার পাশে উল্টে পড়লে কয়েকজন শ্রমিক নিচে চাপা পড়ে। স্থানীয়রা ছুটে গিয়ে তাদেরকে উদ্ধার করে।

এসময় গুরুতর আহত  ৩ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে হুমায়ন হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত অপর দুই শ্রমিককে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তারা আশংকামুক্ত বলে জানিয়েছে পুলিশ। 

বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেন, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। তদন্তের জন্য তিনি ঘটনাস্থলে রয়েছেন। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। 

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close