শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ছেলের গায়ে হলুদের অনুষ্ঠানে মায়ের মৃত্যু, বিয়ে বাড়িতে শোকের ছায়া
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১১:৪০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ছেলের বিয়ের আগের দিন গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালে মায়ের মৃত্যু হয়েছে। এতে আনন্দঘন অনুষ্ঠান নিমেষেই পরিণত হয় বিষাদে। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত আনুমানিক ৯টায় পৌর সদরের দক্ষিণপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তাড়াশ পৌরসদরের দক্ষিণপাড়া মহল্লার মো. ছোরহাব সরকারের ছেলের এনামুল হকের (২৫) সঙ্গে পার্শ্ববর্তী ভাদাস মহল্লার আলহাজ্ব আব্দুল মান্নানের মেয়ে মুসলিমা খাতুনের (২০) বিয়ের দিন ছিল আগামীকাল ৯ জানুয়ারি।

এ উপলক্ষে পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজনরা মিলে আজ সারাদিন গায়ে হলুদের অনুষ্ঠানে মেতে ওঠেন। রাতে হঠাৎ করেই ছোরহাব সরকারের স্ত্রী আলেয়া খাতুন (৫০) অসুস্থ হয়ে পরেন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তাড়াশ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. আব্দুল মাজেদ বলেন,  “আলেয়া খাতুন ডায়াবেটিসের রোগী ছিলেন। সারাদিন খাবারের অনিয়মের কারণে ডায়াবেটিস শূন্য হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালের জরুরি বিভাগে আনার পথে তিনি মারা যান।”

আলেয়া খাতুনের মৃত্যুর সংবাদে তার স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। 

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ছেলের গায়ে হলুদের অনুষ্ঠান   মায়ের মৃত্যু   বিয়ে বাড়ি   শোকের ছায়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close