শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
ইসলামী ছাত্র আন্দোলন ঈশ্বরগঞ্জ শাখার কমিটি ঘোষণা
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ২:৩৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার থানা সম্মেলনে নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন আব্দুল্লাহ জোবায়ের, সহসভাপতি শেখ বিপ্লব হাসান জয় এবং সেক্রেটারি নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ২টায় আইএবি অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে উপজেলা শাখার সভাপতি শেখ বিপ্লব হাসান জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তামিম হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ উত্তর জেলার সাধারণ সম্পাদক মুফতি হাবিবুল্লাহ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা উত্তরের সভাপতি শেখ রওনক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী শাহ নূরুল কবির শাহীন।

এছাড়া বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ জোবায়ের।

বক্তারা বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আদর্শিক ও নৈতিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখে চলেছে এবং নতুন কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে।

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close