রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
জাতীয়
ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা
খোলা কাগজ প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ২:৪১ এএম
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্তে পররাষ্ট্র মন্ত্রণালয় একমত বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বাংলাদেশবিরোধী কার্যক্রম এবং বক্তব্যের কারণে দেশটির সংস্থাগুলোর পক্ষে নিরাপত্তা দেওয়া কঠিন হবে বিধায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ক্রীড়া উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল যেটা বলেছেন, আমি এটাকে সম্পূর্ণ সমর্থন করি। একজন ক্রিকেটার ওখানে সীমিত সময়ের জন্য যাবে, খেলবে, চলে আসবে। তার নিরাপত্তা যদি দেওয়া সম্ভব না হয় এবং সে কারণে তাকে স্পষ্টভাবে সরিয়ে দেওয়া হয়,  তাহলে আমাদের খেলতে গেলে শুধু তো টিম যাবে না, সমর্থকরাও খেলা দেখতে যাবে। তাদের নিরাপত্তার প্রশ্ন আছে। আমরা কী করে বিশ্বাস করব, তারা নিরাপদে থাকবে?

তিনি আরও বলেন, “বর্তমান পরিস্থিতি বিবেচনায় ভারতীয় কর্তৃপক্ষের পক্ষে যথাযথ নিরাপত্তা দেওয়া কঠিন হবে। সে হিসেবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা বিশ্বকাপ খেলব, তবে ভারতের বাইরে খেলব।”

ভারত থেকে তেল ও চাল আমদানি অব্যাহত রাখার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সরকার নিজের স্বার্থকে ক্ষুণ্ন করবে না এবং বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তাও সর্বাধিক গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “যদি চাল আমদানি আমাদের স্বার্থে হয়, বিশেষ করে যদি তা কম দামে পাওয়া যায় এবং দেশের জন্য প্রয়োজন হয়, তাহলে আমি এতে কোনো সমস্যা দেখি না।”

আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “নিরাপত্তাজনিত কারণে ভারতে বাংলাদেশের তিনটি কূটনৈতিক মিশন অফিসে ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ রয়েছে।”

কেকে/এজে



আরও সংবাদ   বিষয়:  ভারতে বিশ্বকাপ   পররাষ্ট্র উপদেষ্টা   খেলতে না যাওয়ার সিদ্ধান্ত  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close