শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ১৫
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৪:০৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বিভাজন অতিক্রম করে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন যাত্রী।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার তীরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ইলেটগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন—নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা গ্রামের মৃত আবুল বাসারের ছেলে আরমান হোসেন (১৬) ও  ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর আনন্দপুর  গ্রামের মজিবুল হক মজুমদারের ছেলে সাইদুল হক মজুমদার (৩৪)।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ফেনীগামী যাত্রীবাহী স্টার লাইন পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বিভাজনের উপর আছড়ে পড়ে বিপরীত পাশে ঢাকামুখী একটি মাইক্রোবাসে ধাক্কা দিয়ে মহাসড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ২ যাত্রী নিহত হয়েছেন। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ  বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। 

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শুধু চান্দিনা সরকারি হাসপাতালে ৭ জন আহত রোগী চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে এই দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয় পাশে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনার এক ঘণ্টার মধ্যেই দুর্ঘটনা কবলিত গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে নিলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১২টা) যানজট ছিল।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  যাত্রীবাহী বাস   নিহত   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close