শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
উখিয়ায় অবৈধভাবে পাহাড় কাটার সময় প্রাণ গেল শ্রমিকের
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ১০:৩২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে পাহাড় কাটার সময় ধ্বসে পড়ে নুরুল আমিন নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হেলাল নামে এক ব্যক্তির নেতৃত্বে দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে মাটি বিক্রি করা হচ্ছিল। ভোরের অন্ধকারে শ্রমিকরা পাহাড় কাটার সময় হঠাৎ পাহাড়ের একটি বড় অংশ ধ্বসে পড়ে। এতে নুরুল আমিন সম্পূর্ণভাবে মাটির নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত নুরুল আমিন মির আহমদের ছেলে। তার বাড়ি চরপাড়া এলাকায় হলেও বর্তমানে তিনি জুম্মাপাড়ায় বসবাস করতেন। পরিবার সূত্রে জানা গেছে, তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। জীবিকার তাগিদে ঝুঁকিপূর্ণ এই অবৈধ কাজে যুক্ত হতে বাধ্য হয়েছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাহাড় ধসের পর ঘটনাস্থলে থাকা অন্য শ্রমিকরা আতঙ্কে পালিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাটি সরিয়ে উদ্ধারকাজ শুরু করেন। দীর্ঘ চেষ্টা শেষে নুরুল আমিনকে উদ্ধার করা হলেও ততক্ষণে তিনি মারা যান।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, দক্ষিণ সোনাইছড়ি এলাকায় দীর্ঘদিন ধরে রাত ও ভোরে প্রকাশ্যে পাহাড় কাটা হলেও প্রশাসনের কার্যকর নজরদারি ছিল না। এতে পরিবেশ ও পাহাড় ধ্বংসের পাশাপাশি শ্রমজীবী মানুষের প্রাণহানির মতো ঘটনা ঘটছে।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহম্মদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। মরদেহ সুরতহাল শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে। অবৈধ পাহাড় কাটার সঙ্গে জড়িতদের শনাক্ত করে পরিবেশ সংরক্ষণ আইন ও প্রচলিত ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  উখিয়া   অবৈধভাবে পাহাড় কাটা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close