রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
মাছ ধরার সময় টেকনাফে জেলে গুলিবিদ্ধ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ১১:২০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর হোয়াইক্যং এলাকায় মাছ ধরার সময় মো. আলমগীর নামে এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন।

ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত মাগরিবের পর। আলমগীর হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী গ্রামের মৃত ছৈয়দ বালির ছেলে।

আহত জেলের বড় ভাই সরওয়ার আলম জানান, বৃহস্পতিবার মাগরিবের পর আমার ভাই মো.আলমগীর ও আরেক জেলে মো. আকবর হোয়াইক্যং নাফনদীর অংশে বিলাইরছিয়া দ্বীপ সংলগ্ন এলাকায় মাছ ধরতে যান। নৌকায় অবস্থান করে নদীতে জাল ফেলছিলেন তারা। এ সময় হঠাৎ কয়েক রাউন্ড গুলির ফায়ারের বিকট শব্দ শোনা যায়। একপর্যায়ে আমার ভাই আলমগীর নৌকার ভেতরে লুটিয়ে পড়েন। পরে দেখা যায়, তার বাম হাত থেকে রক্ত ঝরছে এবং একটি গুলি বাম হাত ভেদ করে বের হয়ে গেছে। পরে সঙ্গে থাকা জেলের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আহত অবস্থায় আলমগীরকে প্রথমে কুতুপালং এমএমএস হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, নাফ নদীতে মো. আলমগীর নামে এক জেলের হাতে গুলি লেগেছে বলে শুনেছি। মিয়ানমারের রাখাইন সীমান্ত এলাকায় মাঝেমধ্যে গোলাগুলির শব্দ শোনা যায়। আজও কয়েক রাউন্ড গুলির ফায়ারের শব্দ শোনা গেছে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  টেকনাফ   গুলিবিদ্ধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close