রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজনীতি
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ইউট্যাবের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ১১:৩৫ এএম

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
 
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তারা।

শ্রদ্ধা নি‌বেদন শে‌ষে ইউট্যাবের চেয়ারম্যান অধ্যাপক ওবায়দুর রহমান বলেন, “বাংলাদেশের গণতন্ত্রের মাতা, দেশের তিনবারের প্রধানমন্ত্রী, জাতীয় ঐক্যের প্রতীক, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। সেই ক্ষতি আমাদের পূরণ হওয়ার নয়। তার জীবদ্দশায় তিনি স্বামী হারিয়েছেন। সন্তান হারিয়েছেন। ঘরবাড়ি হারিয়েছেন। দীর্ঘদিন চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন। তার ডাক্তাররা একাধিকবার বলেছিলেন যে দেশের বাইরে উন্নত চিকিৎসার না করা হলে তার জীবন বিপন্ন হবে। তবুও তিনি বাংলাদেশের বাইরে কোথাও যাননি। তিনি বলেছেন, “বাংলাদেশের বাইরে তার এক ইঞ্চি জমি নেই। এক ইঞ্চি মাটিও নেই। এ রকম দেশপ্রেমিক একজন নেত্রী চলে যাওয়া বাংলাদেশের জন্য অনেক ক্ষতি যা কখনো পূরণ হওয়ার নয়।”

তিনি আরও বলেন, “এ দেশের গণতান্ত্রিক লড়াইয়ের জন্য দেশের মানুষের অধিকার আদায়ের জন্য তিনি জীবনপন লড়াই করেছেন। আপসহীন নেত্রী হিসেবে আখ্যায়িত হয়েছেন। তিনি স্বৈরাচার এরশাদের কাছ থেকে গণতন্ত্র রক্ষা করেছেন ও এমনকি শেখ হাসিনাকেও হারিয়েছেন। তিনি একই সাথে দুটি সফলতা এনে দিয়েছেন বাংলাদেশের।”

জনগণের কাছে তিনি এমন একটা জায়গায় পৌঁছেছেন যা অকল্পনীয় উল্লেখ করে অধ্যাপক ওবায়দুর রহমান বলেন, “তিনি গণতন্ত্র প্রতিষ্ঠিত দেখে যেতে পারলেন না। আমরা তার জন্য দোয়া করি তিনি যেন জান্নাতবাসী হোন। আশা করি তার স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়ন হবে। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং আর ফ্যাসিবাদের উত্থান হবে না।”

ইউট্যাবের মহাসচিব মোর্শেদ হাসান খান বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে একটা শিক্ষক সংগঠন থাকা উচিত মনে করে ২০১২ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিজে হাতে আমাদের এই সংগঠনটি করে দিয়েছিলেন। সেই থেকেই ইউট্যাবের যাত্রা শুরু।”

তিনি বলেন, “আমরা ম্যাডামের নেতৃত্বে দেশের বড় বড় আন্দোলনে ওনার পাশে ছিলাম। তিনি গণতন্ত্রের জন্য শেষ পর্যন্ত আন্দোলন করে গেছেন। তার কারণেই আমরা গণতন্ত্র অর্জন করার পথে। সামনে নির্বাচন। আমরা চাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী দল বিএনপি তারেক রহমানের নেতৃত্বে বিজয় হয়ে দেশকে পরিচালনার সুযোগ পায়।”

এ সময় আরও উপস্থিত ছিলেন— জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি নুরুল ইসলাম, লুৎফর রহমান, কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি রাশিদুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি কামরুল ইসলাম, পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এস এম আব্দুল্লাহ আউয়ালসহ ইউট্যাবের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  জিয়াউর রহমান   খালেদা জিয়া   ইউট্যাব  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close