সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নেশার টাকার জন্য সন্তানের সামনে স্ত্রীকে হত্যা করল স্বামী
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ১১:৩৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নেশার টাকা না পেয়ে সন্তানের সামনে স্ত্রীকে নির্যাতন চালিয়ে হত্যা করেছে এক পাষণ্ড স্বামী।

এ ঘটনাটি কুমিল্লার বুড়িচং উপজেলার সদর পৌরসভার পূর্ণমতি পূর্বপাড়ার জজু সর্দারের বাড়িতে ঘটেছে। 

এ ঘটনায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকালে বুড়িচং থানায় পাষন্ড স্বামী ও শশুরকে আসামি করে মামলা করেছে নিহতের পরিবার।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান। 

নিহত গৃহবধূর নাম লিজা আক্তার (৩৪), সে পূর্ণমতির পূর্বপাড়ার জজু সর্দারের বাড়ির মৃত. তাজুল ইসলামের মেয়ে ও বাউল শিল্পী ইমন সরকারের বোন। 

ঘাতক স্বামীর নাম দুলাল মিয়া রাজমিস্ত্রী (৩৭), সে একই এলকার পূর্ণমতি গ্রামের তল্লা পাড়ার আব্দুল বারেকের ছেলে।তাদের সংসারে রিফাত হোসেন (১৩), সাথী আক্তার (৯) ও সানজিদা আক্তার (৩) সহ এক ছেলে দুই মেয়ে রয়েছে।

সরেজমিনে গিয়ে অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে স্ত্রী লিজার কাছে নেশার জন্য টাকা চায় স্বামী দুলাল মিয়া। ওই রাতে টাকা না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে সন্তানদের সামনে শারীরিক নির্যাতনের পর গোপনাঙ্গে বাঁশ ঢুকিয়ে গুরুত্বর আহত করে পালিয়ে যায় ঘাতক স্বামী দুলাল মিয়া। 

পরে স্থানীয়রা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে  মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা যায়। 

বৃহস্পতিবার বিকালে ময়নাতদন্তের পর লিজার লাশ বাড়িতে আসলে পরিবার ও পূর্ণমতির গ্রামের মানুষের মাঝে শোকের কালো ছায়া নেমে আসে। জানাজা শেষে দরিয়ার পাড় ঈদগাহ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে।

এ বিষয়ে নিহত লিজার মা খুকি বেগম, নানা জমির উদ্দিন, বোন রহিমা আক্তার, বিনা আক্তার, রিনা আক্তার ও বোন জামাই আশিকুর রহমানসহ এলাকাবাসীরা হত্যাকান্ডের সাথে জড়িত পাষন্ড স্বামী দুলাল মিয়াকে দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানান।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, ‘ঘটনার পর হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত লিজার মা খুকি বেগম বাদী হয়ে ঘাতক স্বামী ও শশুরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আসামি গ্রেফতার করতে পুলিশের অভিযান চলমান রয়েছে।’

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  নেশা   স্ত্রী   হত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close