রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      
দেশজুড়ে
বুড়িচংয়ে আ. লীগ নেতা আটক
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ১২:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার বুড়িচংয়ে উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল কুদ্দুসকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে হরিপুরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আবদুল কুদ্দুসের বিরুদ্ধে একাধিক মামলা এবং অভিযোগ রয়েছে। বিশেষ করে গত জুলাই–আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে সরকারবিরোধী কর্মকাণ্ড এবং নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগও রয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুর রহমান জানান, “আবদুল কুদ্দুসের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে। প্রাথমিক তদন্ত শেষে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

স্থানীয়রা জানান, সাবেক সরকারের সময়ে আবদুল কুদ্দুস স্থানীয়ভাবে প্রভাবশালী ছিলেন। রাজনৈতিক পরিবর্তনের পর গত ৫ আগস্ট থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পুলিশ জানিয়েছে, আটক আবদুল কুদ্দুস বুড়িচং উপজেলার হরিপুর (দক্ষিণ-পশ্চিম পাড়া) গ্রামের বাসিন্দা এবং তার বিরুদ্ধে বুড়িচং থানায় বিস্ফোরক আইনে মামলা চলমান।

আটককৃতকে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  বুড়িচং   আ. লীগ   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close