রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
গজারিয়ায় সেনাবাহিনীর অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ১২:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় ধারালো অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ চারজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার চর বাউশিয়া বড়কান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বাদশা মিয়া, মো. শহিদ, আলমগীর ও আ. মান্নান। এ সময় তাদের কাছ থেকে ৫২০ পিস ইয়াবা, আনুমানিক ২ কেজি গাঁজা, ৫টি দেশীয় ধারালো অস্ত্র এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্পের অপারেশন অফিসার জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গজারিয়া এলাকায় মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। ​গ্রেফতারকৃতদের এবং উদ্ধারকৃত সামগ্রী পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যেকোনো ধরনের সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   সেনাবাহিনী   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close