শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      
দেশজুড়ে
মানিকগঞ্জে ‘মুক্ত করো রান প্রাণ ২০২৬’ অনুষ্ঠিত
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ১:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জে স্বাস্থ্য সচেতনতা ও ক্রীড়াচর্চা বাড়ানোর লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘মুক্ত করো রান প্রাণ ২০২৬’। এতে ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নেন ১৫০ জন রানার।

শনিবার (৯ জানুয়ারি) সকালে মানিকগঞ্জ রানিং ক্লাবের আয়োজনে শহরের বেওথা এলাকা থেকে গিলন্ড পর্যন্ত এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দৌড় শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান এবং বিএনপির মনোনীত প্রার্থী  আফরোজা খানম রিতা। 

তিনি বলেন, ‘নিয়মিত দৌড় ও শরীরচর্চা মানুষকে সুস্থ রাখার পাশাপাশি মানসিক শক্তিও বৃদ্ধি করে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ও কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আব্দুল করিম, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান ডা. সাকলায়েন রাসেল, ক্যানসার গবেষক ডা. নাজিব খান এবং কার্ডিয়াক কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ।

সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়। অনুষ্ঠানে মানিকগঞ্জ রানিং ক্লাবের সদস্যসহ স্থানীয় ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানায়, তরুণ সমাজকে ক্রীড়ামুখী করা ও সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করতেই এই ‘মুক্ত করো রান প্রাণ ২০২৬’-এর আয়োজন করা হয়।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  মানিকগঞ্জ   মুক্ত করো রান প্রাণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close