শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৬
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ১:৪৬ পিএম আপডেট: ০৯.০১.২০২৬ ১:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে গুলিভর্তি রাইফেল-পিস্তল, মাদক, দেশীয় অস্ত্র, মোবাইল ফোন ও নগদ টাকাসহ ৬ সন্ত্রাসীকে গ্রেফতার করেছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) ভোর ৩টায় উপজেলার কর্ণগোফ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, রূপগঞ্জ উপজেলার কর্ণগোপাল এলাকার ইসমাইল ভূঁইয়ার ছেলে ফাহিম ভুইয়া (৩৫), স্বপন সোহেলের ছেলে নাহিদ (১৭), খুলনা জেলার পাইকগাছা থানার বারুলিয়া এলাকার মৃত. মিকাইল মিস্ত্রির ছেলে এসএম তৌহিদুজ্জামান (২১), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার আস্তাকা মানিকপুর এলাকার আঙ্গুর মিয়ার ছেলে নূর মোহাম্মদ (১৮), মিঠাইমাইন থানার সদর উপজেলার মৃত. রহমান মিয়ার ছেলে খোকন মিয়া (৫৫) ও ফরিদপুর জেলার ভাঙা থানার জাবেদ আলীর ছেলে জোবায়ের হোসেন (২৪)।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি বিশেষ দল ভোর ৩টায় রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোফ এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ২ রাউন্ড গুলিসহ একটি কাটা রাইফেল, ৫ রাউন্ড গুলিসহ ১টি পিস্তল, ধারালো চাপাতি, ৩৬০ গ্রাম গাজা, ৪ পিস ইয়াবা, ৫টি মোবাইল ও ২১ হাজার টাকাসহ ৬ জনকে গ্রেফতার করে রূপগঞ্জ থানায় সোপর্দ করেন।’

যৌথবাহিনীর বরাত দিয়ে ওসি আরো জানায়, ‘আসামি ফাহিম ভূঁইয়া দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অপরাধে সঙ্গে জড়িত। আরেকটি বাহিনী রয়েছে। ওই বাহিনী দিয়ে অস্ত্র ব্যবসা থেকে শুরু করে এলাকায় বিভিন্ন ধরনের আধিপত্য চালিয়ে আসছে। ফাহিম এবং তার সহযোগী গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।’

এ ঘটনায় রূপগঞ্জ থানায় ২টি অস্ত্র আইনে ও ১টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রস্তুতি চলছে। আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  রূপগঞ্জ   যৌথ বাহিনী   অস্ত্র ও মাদক   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close