সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
ফৌজদারহাটের ডিসি পার্কে দেশের বৃহৎ ফুলের আসর
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৩:০০ পিএম আপডেট: ০৯.০১.২০২৬ ৩:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পর্দা উঠল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুল দিয়ে সাজানো ডিসি পার্কের চতুর্থতম ফুলের আসর।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ডিসি পার্কে ফুল উৎসব উদ্বোধন করেন প্রধান অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, সিএমপির পুলিশ কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবীব পলাশ এবং চট্টগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

প্রধান অতিথি এহছানুল হক বলেন, ‘ফুল উৎসব সকল বয়সী মানুষের জন্য। এখানে আপনারা যারা ফুলপ্রেমীরা আসছেন তারা পরিবারের বৃদ্ধা মা-বাবাকেও সঙ্গে নিয়ে আসবেন।’ 

অনুষ্ঠান শেষে তিনি একটি ফুলের চারা রোপন করেন। 

এতে আরোও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম মাঈন উদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম, সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের আহ্বায়ক জহিরুল ইসলাম।

প্রতিবছরের মতো এবারও নতুন থিম দিয়ে দর্শনার্থীদের আকৃষ্ট করা হয়েছে। সরকারি ছুটির দিনে দর্শনার্থীদের ভিড় থাকে। ফুল উৎসব শুরুর দিনে অন্য বছরের তুলনায় দর্শনার্থী আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় ফুল উৎসব এটি। মানুষের চাহিদার কারণে প্রতিবছর নতুন থিম যুক্ত করা হচ্ছে। এবার নতুন সংযোজন জিপলাইনসহ বিভিন্ন স্থাপনা।’

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন বলেন, ‘গতবারের তুলনায় চার প্রজাতির ফুল বাড়িয়ে এবার মোট ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুল দিয়ে ডিসি পার্ক সাজানো হয়েছে। পরিবেশবান্ধব পর্যটনের বিকাশ ঘটানো হয়েছে।   উৎসব শুরুর দিনে দর্শনার্থীদের ঢল নেমেছে। এটাই আমাদের জন্য আনন্দের।’

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  ফৌজদারহাট   ফুল   আসর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close