শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      
দেশজুড়ে
গৌরনদীতে ব্যবসায়ী গ্রেফতার, দোকান বন্ধ করে প্রতিবাদ
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৩:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে এক ব্যবসায়ীকে গ্রেফতারের প্রতিবাদে অন্তত ১৫টি দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

শুক্রবার (৯ জানুয়ারি) উপজেলার বার্থী ইউনিয়নের সাদ্দাম বাজারে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ছাত্রলীগ সমর্থিত শামীম হাওলাদারকে গ্রেফতার করতে না পেরে তার বাবা ৭০ বছর বয়সী শাজাহান হাওলাদার খোকনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নিজ দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শাজাহান হাওলাদার খোকন সাদ্দাম বাজারের সভাপতি। একই সঙ্গে তিনি চার্চ অব বাংলাদেশ সাধু ফিলিপের গির্জার নৈশ্যপ্রহরী হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।

সাদ্দাম বাজারের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান বলেন, “শাজাহান হাওলাদার খোকন কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। তার ছোট ছেলে শামীম হাওলাদার ছাত্রলীগ সমর্থিত হওয়ায় পুলিশ তাকে খুঁজতে আসে। কিন্তু তাকে না পেয়ে তার বাবাকে গ্রেফতার করা হয়, যা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। যতদূর জানি, তার বা তার ছেলের বিরুদ্ধে কোনো মামলা নেই।”

তিনি আরও জানান, গ্রেফতারকৃত শাজাহান হাওলাদার খোকন ধুরিয়াইল গ্রামের শাহেব আলী হাওলাদারের ছেলে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিখ হাসান রাসেল বলেন, “তাকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবগত আছেন। দোকান বন্ধ করে প্রতিবাদ করা ব্যবসায়ীদের নিজস্ব বিষয়।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  গৌরনদী   গ্রেফতার   প্রতিবাদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close