রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      
দেশজুড়ে
রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৩:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ সাগর শেখ নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) ভোর ৫টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বেরাডাঙ্গা এলাকায় সেনাবাহিনী ও রাজবাড়ী সদর থানার পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড ব্ল্যাংক গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সাগর শেখ রাজবাড়ী সদর উপজেলার ছেলে।

রাজবাড়ী আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতারকৃত আসামিকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী   অস্ত্র গুলি   সন্ত্রাসী গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close