শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
টঙ্গীবাড়ীতে শীতার্তদের মাঝে লেপ বিতরণ
টঙ্গীবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৩:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন সমাজ সংঘের উদ্যোগে দুই শতাধিক শীতার্ত পরিবারের মাঝে লেপ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) উপজেলার পাইকপাড়া হাইস্কুল মাঠে এ লেপ বিতরণ করা হয়।

স্বাধীন সমাজ সংঘের সভাপতি ও চিকিৎসক কামরুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সুমনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. শাখাওয়াত হোসেন শেখ। বিশেষ অতিথি ছিলেন মো. জাহাঙ্গীর আলম বাবুল।

আয়োজকরা জানান, সংগঠনের নিজস্ব তহবিল থেকে প্রতি বছর শীত মৌসুমে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়। আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।

এদিকে স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শীতের এই সময়ে এমন মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  টঙ্গীবাড়ী   শীতার্ত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close