রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
দেশজুড়ে
মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৩:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে হৃদয় নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে মাদারগঞ্জ পৌর ভবনের নির্মাণাধীন গেটে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা এবং একই এলাকার হাসান ফকিরের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও সহকর্মীদের সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পৌর ভবনের নির্মাণাধীন গেটের ছাদের ওপর কাজ করার সময় অসাবধানতাবশত সেখানে থাকা বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়েন হৃদয়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদেই অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের অভিযোগ, মৃত ঘোষণা করার পর হৃদয়ের মরদেহ বাড়িতে নেওয়া হলে তার শরীর গরম ছিল এবং নড়াচড়া লক্ষ্য করা যায়। এ অবস্থায় তাকে পুনরায় হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক দ্বিতীয়বারও তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের আরও অভিযোগ, সময়মতো যথাযথ চিকিৎসা পেলে হৃদয়কে বাঁচানো সম্ভব হতে পারত। চিকিৎসকের অবহেলার অভিযোগ ছড়িয়ে পড়লে হাসপাতালের জরুরি বিভাগে উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমাদের চিকিৎসকরা সব প্রক্রিয়া ও নিয়ম মেনেই রোগীকে মৃত ঘোষণা করেছেন। এটি রোগীর স্বজনদের ভুল বোঝাবুঝি।”

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, “ডাক্তারদের সঙ্গে কথা বলা হয়েছে। তারা পরীক্ষা-নিরীক্ষা করেই রোগীকে মৃত ঘোষণা করেছেন। এ ঘটনায় হাসপাতালে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  মাদারগঞ্জ   বিদ্যুৎস্পৃষ্ট   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close