রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      
দেশজুড়ে
নীলফামারীতে সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ
মোশাররফ হোসেন, নীলফামারী
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৩:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ স্কাউট অ্যান্ড গাইড ফেলোশীপের উদ্যোগে নীলফামারীতে তিন শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি’র পৃষ্ঠপোষকতায় নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ডিগ্রি কলেজ মাঠে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ স্কাউট অ্যান্ড গাইড ফেলোশীপের ভারপ্রাপ্ত সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জে. সামছুল আলম খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শীত মৌসুমে সবচেয়ে বেশি কষ্টে থাকে সুবিধাবঞ্চিত মানুষ। তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব।” তিনি আরও বলেন, “বাংলাদেশ স্কাউট অ্যান্ড গাইড ফেলোশীপ সবসময় সমাজসেবামূলক কাজে যুক্ত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ সময় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম কমিটির আহ্বায়ক রাসেল রহমান শিমুল, নির্বাহী সদস্য মোস্তফা কামাল অপু, প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, সাদেক হোসেন সনি, আশিকুর রহমান, শহীদ জাহান, পলাশবাড়ী ডিগ্রি কলেজের প্রভাষক মো. আব্দুর রহিম, সহকারী অধ্যাপক হৃষিকেশ রায়সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   সুবিধাবঞ্চিত   শীতবস্ত্র বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close