রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
জাতীয়
মনোনয়ন ফিরে পেতে মরিয়া প্রার্থীরা
খোলা কাগজ প্রতিবেদন
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৩:৪৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিলের শেষ দিনেও দেখা গেছে প্রার্থীদের দীর্ঘ লাইন। মনোনয়ন ফিরে পেতে মরিয়া প্রার্থীদের উপস্থিতিতে ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে ছিল চাপা উত্তেজনা।

আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকাল থেকেই ঢাকার আগারগাঁও ইসি ভবনে আপিল জমা দেন মনোনয়নপত্র ফেরত প্রত্যাশীরা।

সরেজমিনে দেখা গেছে, নির্বাচন কমিশন ভবনে স্থাপিত আপিল দায়ের কেন্দ্রে অঞ্চলভিত্তিক ১০টি বুথে এসব আপিল গ্রহণ করা হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা উপস্থিত হয়ে বিভিন্ন বুথে কাগজপত্র জমা দিচ্ছেন৷ 

ইসি কর্মকর্তারা জানান, গত ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া আপিল প্রক্রিয়ায় এ পর্যন্ত প্রায় সাড়ে ৫০০ আবেদন জমা পড়েছে।
 
রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে আসা প্রার্থীদের বেশিরভাগেরই অভিযোগ এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত জটিলতা ও যাচাই প্রক্রিয়া নিয়ে।
 
ইসিতে দায়ের হওয়া আপিলগুলোর শুনানি আগামীকাল শনিবার (১০ জানুয়ারি) থেকে শুরু হয়ে চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মনোনয়ন   মরিয়া প্রার্থীরা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close