শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
নিয়ামতপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন জামায়াত মনোনীত প্রার্থী
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৩:৪৯ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

নওগাঁর নিয়ামতপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নওগাঁ-১ (সাপাহার–পোরশা–নিয়ামতপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহবুবুল আলম।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলার দলীয় অফিসে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ামতপুর উপজেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফজাল হোসেনের সভাপতিত্বে এবং নওগাঁ জেলা বার অ্যাসোসিয়েশন-এর এক্সিকিউটিভ মেম্বার এস এম জোবায়ের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নওগাঁ জেলা শাখার কর্ম পরিষদের অন্যতম সদস্য জনাব মো. নওশাদ আলী।

প্রধান অতিথি বক্তব্যে অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন, “নওগাঁ-১ আসনের সাপাহার, পোরশা ও নিয়ামতপুর—এই তিন উপজেলাকে বৈষম্যহীন, কল্যাণকর ও টেকসই উন্নয়নের মডেল সংসদীয় আসনে রূপান্তর করতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে তিনি আগামীতেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নিয়ামতপুর   সাংবাদিক   সঙ্গে মতবিনিময়   জামায়াত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close