রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
নালিতাবাড়ীতে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৩:৫৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

শেরপুরের নালিতাবাড়ীতে বেপরোয়া অটোরিকশার চাপায় আরিয়ান হাসান (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোল্লারপাড় বটগাইচ্ছা ব্রিজ এলাকায় শেরপুর–নালিতাবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিয়ান হাসান উপজেলার পশ্চিম কাপাশিয়া গ্রামের মেহেদী হাসানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শিশু আরিয়ান তার মা অন্তরার সঙ্গে গোল্লারপাড় এলাকায় খালার বাড়ি বেড়াতে যাচ্ছিল। বটগাইচ্ছা ব্রিজ এলাকায় অটোরিকশা থেকে নামার সময় মায়ের হাত ধরে থাকলেও হঠাৎ একটি দ্রুতগতির অটোরিকশা তাকে চাপা দিয়ে চলে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আরিয়ানকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা মুমু তাকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্তে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নালিতাবাড়ী   অটোরিকশা   শিশুর মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close