রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
কু‌ষ্টিয়ায় সহকারী শিক্ষক নি‌য়োগ পরিক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জা‌রি
কু‌ষ্টিয়া প্রতি‌নি‌ধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৪:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ায় সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষা‌ কে‌ন্দ্রের আশপা‌শে ১৪৪ ধারা জা‌রি করা হ‌য়ে‌ছে। পরিক্ষা শুরু হওয়ার একঘন্টা আগে থে‌কে পরিক্ষা শেষ হওয়ার পরবর্তী এক ঘন্টা পর্যন্ত এই ধারা কার্যকর থাক‌বে। 

সং‌শ্লিষ্টরা পরিক্ষা কেন্দ্রে আইন-শৃঙ্খলা প‌রি‌স্থি‌তির অবন‌তি ঘটার আশঙ্কায় এই আদেশ দেন। 

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.জাহাঙ্গীর আলম এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ন। 

জেলা প্রশাসনের জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হ‌য়ে‌ছে, ১৪৪ ধারার আওতায় পরিক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরিক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে পরিক্ষা শেষের এক ঘণ্টা পর পর্যন্ত পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান, সভা-সমাবেশ, মিছিল, লাঠি, অস্ত্র বহন, ফটোকপি মেশিন ও কম্পিউটার পরিচালনা এবং সংশ্লিষ্ট দোকান খোলা রাখা নিষিদ্ধ থাকবে। 

এছাড়া মোবাইল ফোন, ক্যামেরাসহ যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বি‌কাল ৩টা থে‌কে সা‌ড়ে ৪টা পর্যন্ত কু‌ষ্টিয়ার ১৬টি কে‌ন্দ্রে সহকারী শিক্ষক নি‌য়ো‌গের লি‌খিত পরিক্ষা অনু‌ষ্ঠিত হ‌বে।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  কু‌ষ্টিয়া   শিক্ষক   পরিক্ষা   ১৪৪  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close